ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

সাবেক এমপি আব্দুল মান্নানের স্মরণে নবাবগঞ্জে দোয়া ও খাবার বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল মান্নানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট মঙ্গলবার ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের মেলেং খালপাড় হাফিজিয়া মাদ্রাসায় এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি এবং ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এমপি। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "প্রয়াত নেতা আব্দুল মান্নান ভাই ছিলেন দোহার ও নবাবগঞ্জের সাধারণ মানুষের আস্থার প্রতীক ও আমাদের রাজনৈতিক অভিভাবক। বিএনপি ও এ দেশের গণমানুষের অধিকার আদায়ে তাঁর অবদান অবিস্মরণীয়। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর দেখানো নীতি ও আদর্শ আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। দোহার-নবাবগঞ্জের উন্নয়ন ও রাজনীতিতে তাঁর রেখে যাওয়া শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।"

কৈলাইলের মেলেং খালপাড় হাফিজিয়া মাদ্রাসার আলেম-ওলামাদের পরিচালনায় মাহফিলে মরহুম আব্দুল মান্নানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির সমৃদ্ধি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল প্রয়াত দলীয় নেতাকর্মীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। 

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সাবেক এমপি আব্দুল মান্নানের স্মরণে নবাবগঞ্জে দোয়া ও খাবার বিতরণ

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক ভাইস চেয়ারম্যান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আব্দুল মান্নানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ আগস্ট মঙ্গলবার ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের মেলেং খালপাড় হাফিজিয়া মাদ্রাসায় এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি এবং ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক এমপি। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "প্রয়াত নেতা আব্দুল মান্নান ভাই ছিলেন দোহার ও নবাবগঞ্জের সাধারণ মানুষের আস্থার প্রতীক ও আমাদের রাজনৈতিক অভিভাবক। বিএনপি ও এ দেশের গণমানুষের অধিকার আদায়ে তাঁর অবদান অবিস্মরণীয়। আজ তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর দেখানো নীতি ও আদর্শ আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। দোহার-নবাবগঞ্জের উন্নয়ন ও রাজনীতিতে তাঁর রেখে যাওয়া শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।"

কৈলাইলের মেলেং খালপাড় হাফিজিয়া মাদ্রাসার আলেম-ওলামাদের পরিচালনায় মাহফিলে মরহুম আব্দুল মান্নানের রুহের মাগফিরাত, দেশ ও জাতির সমৃদ্ধি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ সকল প্রয়াত দলীয় নেতাকর্মীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। 

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত