ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

সৈয়দপুরে টিন ও নগদ অর্থ প্রদান

সৈয়দপুরে টিন ও নগদ অর্থ প্রদান

নীলফামারীর সৈয়দপুরে একই পরিবারের সাতজন প্রতিবন্ধী সদস্যসহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার  (৪ আগস্ট) দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতিহা তাকমিলা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আ. মাবুদ উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দেন।

এ সময় মোট ১৩ জন উপকারভোগীর মাঝে সাড়ে ১৮ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। পাশাপাশি ঘর নির্মাণ ও মেরামতের জন্য প্রত্যেককে ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। উপকারভোগীদের মধ্যে একই পরিবারের সাতজন প্রতিবন্ধী সদস্যের পরিবারও ছিল, যারা দীর্ঘদিন ধরে চরম কষ্টে জীবনযাপন করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতিহা তাকমিলা বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


সৈয়দপুরে টিন ও নগদ অর্থ প্রদান

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে একই পরিবারের সাতজন প্রতিবন্ধী সদস্যসহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার  (৪ আগস্ট) দুপুরে সৈয়দপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতিহা তাকমিলা এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আ. মাবুদ উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দেন।

এ সময় মোট ১৩ জন উপকারভোগীর মাঝে সাড়ে ১৮ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। পাশাপাশি ঘর নির্মাণ ও মেরামতের জন্য প্রত্যেককে ৩ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। উপকারভোগীদের মধ্যে একই পরিবারের সাতজন প্রতিবন্ধী সদস্যের পরিবারও ছিল, যারা দীর্ঘদিন ধরে চরম কষ্টে জীবনযাপন করছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতিহা তাকমিলা বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত