চট্টগ্রামের চন্দনাইশ বেসরকারি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে আল শাকরা ডায়াগনস্টিক সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে বিদ্যমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে সদস্যদের সম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইউসুফ (সাঙ্গু ল্যাব) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. হারুন অর রশিদ (শাহ আমিনুল্লাহ ডায়াগনস্টিক)।
এছাড়া অর্থ সম্পাদক হিসেবে গনেশ দে (শেভরন), সাংগঠনিক সম্পাদক হিসেবে রুপন বিশ্বাস (সেইফ হেলথ), সাংস্কৃতিক সম্পাদক হিসেবে এম. ডি. রুবেল (আল শাকরা ডায়াগনস্টিক সেন্টার) এবং সদস্য হিসেবে মো. টিপু সুলতান সুমন (চেক আপ ডায়াগনস্টিক) ও মো. হেলাল মাহমুদ (ন্যাশনাল হাসপাতাল) দায়িত্ব পেয়েছেন।
সভায় বক্তারা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নবগঠিত কমিটির প্রতি পূর্ণ সমর্থন ও আস্থা প্রকাশ করেন। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন