ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

পরিচ্ছন্নতায় বদলে যাচ্ছে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল

 পরিচ্ছন্ন পরিবেশ একটি হাসপাতালের সেবার মানের গুরুত্বপূর্ণ অংশ। রোগীর দ্রুত সুস্থতা, সংক্রমণ প্রতিরোধ এবং স্বাস্থ্যসম্মত চিকিৎসা নিশ্চিত করতে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়মিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে ধীরে ধীরে বদলে যাচ্ছে হাসপাতালের সার্বিক পরিবেশ।

শুক্রবার সকাল থেকে হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর), অন্তর্বিভাগ (ইনডোর), জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, করিডোর, সিঁড়ি, শৌচাগার এবং হাসপাতাল চত্বরে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীরা এ কাজে অংশ নেন। একই সঙ্গে চিকিৎসা বর্জ্য যথাযথভাবে অপসারণ এবং হাসপাতালের প্রতিটি বিভাগ স্বাস্থ্যসম্মত রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, পরিচ্ছন্ন পরিবেশ রোগীদের মধ্যে আস্থা তৈরি করে, চিকিৎসাসেবার মান সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি করে এবং দ্রুত সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রেও সহায়ক ভূমিকা রাখে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনার পাশাপাশি রোগী, স্বজন ও দর্শনার্থীদের সচেতন করতে প্রচারণাও অব্যাহত থাকবে। লক্ষ্য একটাই—সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালকে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক চিকিৎসাসেবার প্রতিষ্ঠানে পরিণত করা।হাসপাতালটির আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুল হুদা বলেন, "একজন রোগী যখন হাসপাতালে আসেন, তখন তিনি শুধু চিকিৎসা নয়, একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও মানবিক পরিবেশও প্রত্যাশা করেন। উপজেলা পর্যায়ের হাসপাতাল হিসেবে আমরা চিকিৎসাসেবার মান ধরে রেখেছি। এখন পরিচ্ছন্নতাকেও সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে নিয়মিত কাজ করছি। এটি কোনো একদিনের কর্মসূচি নয়; প্রতি সপ্তাহেই এ কার্যক্রম পরিচালিত হবে।"

তিনি আরও বলেন, "এই হাসপাতাল আপনাদের সবার। তাই যত্রতত্র পানের পিক, থুতু কিংবা ময়লা-আবর্জনা ফেলবেন না। নির্ধারিত স্থানে বর্জ্য ফেলুন। আসুন, আমরা সবাই মিলে হাসপাতালকে পরিচ্ছন্ন রাখি। পরিচ্ছন্ন হাসপাতাল গড়ে তোলা শুধু কর্তৃপক্ষের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সামাজিক দায়িত্ব।"

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

পরিচ্ছন্নতায় বদলে যাচ্ছে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত