দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মোট ২৩ জনকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত ১৪ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। অপর ৭ জন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
১. ইফা শীল (৪০) — বিটিভি, ১ নম্বর ওয়ার্ড, আনোয়ারা।
২. পলি দত্ত (৪৩) — বিটিভি, ১ নম্বর ওয়ার্ড, আনোয়ারা।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর আহতদের মধ্যে একজনের পরিচয় এখনো পুরোপুরি শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন