ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সড়ক দূর্ঘটনা

‎টাঙ্গাইলে নীল সাগর ট্রেনটি লাইনচ্যুতে দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা ‎

‎খায়রুল খন্দকার টাঙ্গাইল :টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়ায় লাইনচ্যুত হওয়া নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। তবে উত্তরবঙ্গের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ‎ ‎বৃহস্পতিবার(২৯অক্টবর ) ৯ টার দিকে মহেড়া স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়েছে। দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা। ‎ ‎রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা বলেন, ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটি প্রায় এক কিলোমিটার লাইনচ্যুত বগি টেনে নিয়ে যায়। এতে রেললাইনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি কোচের ক্ষয়ক্ষতি, স্লিপার ভেঙে যাওয়া এবং রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটে। ‎ ‎পাকশী বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান জানান, ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আসছে। লাইনচ্যুত বগি উদ্ধার ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

‎টাঙ্গাইলে নীল সাগর ট্রেনটি লাইনচ্যুতে দুর্ভোগে পড়েছেন ট্রেনের যাত্রীরা ‎