ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সড়ক দূর্ঘটনা

রাঙামাটির লংগদুতে সড়ক দুর্ঘটনা: শিশু নিহত, আহত ৫

রাঙামাটির লংগদু উপজেলায় মাহিন্দ্রা পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন রাঙামাটি জেনারেল হাসপাতালে এবং একজন রাবেতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার ৬ জুলাই২০২৬ সকাল ৭টার দিকে উপজেলার ইসলামবাদ এলাকার নাজিম টিলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বাইট্টাপাড়া থেকে দীঘিনালাগামী একটি মাহিন্দ্রা পিকআপ এবং সোনাই ৫ নম্বর এলাকা থেকে ছেড়ে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা নাজিম টিলা এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা ছয়জন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাবেতা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাথায় গুরুতর আঘাত পাওয়া দুই বছর বয়সী শিশু রিফাত মারা যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, অটোরিকশাটি অতিরিক্ত গতিতে চলছিল। নাজিম টিলা এলাকার একটি বাঁক ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় অটোরিকশাটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও মাহিন্দ্রায় থাকা যাত্রীরা অক্ষত ছিলেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন জব্দের প্রক্রিয়া চলছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আলাল উদ্দিন জানান,অ-নিবন্ধিত যানবাহন, লাইসেন্সবিহীন চালক, অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ ব্যক্তির হাতে স্টিয়ারিং তুলে দেওয়াই সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। এ ধরনের দুর্ঘটনার দায় শুধু চালক বা যানবাহনের মালিকের নয়; আইন প্রয়োগ ও তদারকির দায়িত্বে থাকা প্রশাসনও তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং নিয়মিত নজরদারি নিশ্চিত করা জরুরি।

এদিকে, এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, পাহাড়ি সড়কে অতিরিক্ত গতি, বেপরোয়া যানচালনা এবং ট্রাফিক শৃঙ্খলার অভাবের কারণে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। তারা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

রাঙামাটির লংগদুতে সড়ক দুর্ঘটনা: শিশু নিহত, আহত ৫

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত