ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সড়ক দূর্ঘটনা

মহাদেবপুরে কাদাযুক্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫

নওগাঁর মহাদেবপুর উপজেলায় কাদাযুক্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিআরটিসি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে মহাদেবপুর–পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের শেরপুর দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট এবং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

গুরুতর আহতরা হলেন— সাপাহার উপজেলার মৃত মনিজের ছেলে আশরাফুল ইসলাম, একই উপজেলার আব্দুর রহিমের ছেলে বেলাল হোসেন, পত্নীতলা উপজেলার মৃত সানাউল্লাহর ছেলে রেজওয়ান এবং ক্ষিতীশ চন্দ্রের ছেলে বাঁধন।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে ছেড়ে আসা বিআরটিসির যাত্রীবাহী বাসটি সাপাহারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে শেরপুর দিঘীরপাড় এলাকায় পার্শ্ববর্তী একটি পুকুর থেকে ট্রাক্টর দিয়ে মাটি পরিবহনের কারণে সড়কের ওপর কাদা জমে যায়। ওই কাদার ওপর দিয়ে বাসটি দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ওপর উল্টে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক। তিনি জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ পরিচালনা করে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মহাদেবপুরে কাদাযুক্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

নওগাঁর মহাদেবপুর উপজেলায় কাদাযুক্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিআরটিসি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে মহাদেবপুর–পত্নীতলা আঞ্চলিক মহাসড়কের শেরপুর দিঘীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট এবং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

গুরুতর আহতরা হলেন— সাপাহার উপজেলার মৃত মনিজের ছেলে আশরাফুল ইসলাম, একই উপজেলার আব্দুর রহিমের ছেলে বেলাল হোসেন, পত্নীতলা উপজেলার মৃত সানাউল্লাহর ছেলে রেজওয়ান এবং ক্ষিতীশ চন্দ্রের ছেলে বাঁধন।

স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া থেকে ছেড়ে আসা বিআরটিসির যাত্রীবাহী বাসটি সাপাহারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে শেরপুর দিঘীরপাড় এলাকায় পার্শ্ববর্তী একটি পুকুর থেকে ট্রাক্টর দিয়ে মাটি পরিবহনের কারণে সড়কের ওপর কাদা জমে যায়। ওই কাদার ওপর দিয়ে বাসটি দ্রুতগতিতে চলার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ওপর উল্টে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক। তিনি জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধারকাজ পরিচালনা করে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত