মানিকগঞ্জের সিংগাইরে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার।
সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাবেল উদ্দিন, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিংগাইর জোনের ডিজিএম মো. গোলাম রাব্বানী, সিংগাইর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিনুর রহমান সৌরভ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আলাউদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সফিউদ্দিন, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেন, আনসার ও ভিডিপির ইনচার্জ সুশান্ত মোদক, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ইব্রাহিম হোসেন, জেলা খেলাফত মজলিসের সহ-সভাপতি মো. আশরাফ আলী, সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর ছিদ্দিক এবং সিংগাইর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ-এর প্রতিনিধি মো. রকিবুল হাসান বিশ্বাস।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, চুরি প্রতিরোধ, কিশোর অপরাধ দমন, সড়ক নিরাপত্তা, অবৈধ দখল উচ্ছেদ, পরিবেশ সংরক্ষণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, গণমাধ্যমকর্মী এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন