ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

চন্দনাইশে বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম

চন্দনাইশ উপজেলার ৫ নম্বর বরমা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশন।

গত সোমবার (২৭ জুলাই) বরমা ইউনিয়নের কেশুয়া রাস্তার মাথা এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিআইপি ওবাইদুল হক চৌধুরী রোকন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে ওবাইদুল হক চৌধুরী রোকন বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ফাউন্ডেশন শুরু থেকেই কাজ করে যাচ্ছে। বন্যা শুরু হওয়ার পর থেকে বরমা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০১৯ সাল থেকে, বিশেষ করে করোনা মহামারির সময় থেকে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে ফাউন্ডেশন। সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সমাজে দারিদ্র্য ও দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম. মাহবুবুল করিম সোহেল, জামাল হোসেন ওয়াহিদ, আনিসুর রহমান মেম্বার, আবদুর রহমান, আসিফ, সজিব, ইমন, তারিক, সাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

চন্দনাইশে বন্যাকবলিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

চন্দনাইশ উপজেলার ৫ নম্বর বরমা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশন।

গত সোমবার (২৭ জুলাই) বরমা ইউনিয়নের কেশুয়া রাস্তার মাথা এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে আয়োজিত অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিআইপি ওবাইদুল হক চৌধুরী রোকন ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে ওবাইদুল হক চৌধুরী রোকন বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ফাউন্ডেশন শুরু থেকেই কাজ করে যাচ্ছে। বন্যা শুরু হওয়ার পর থেকে বরমা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ধারাবাহিকভাবে প্রায় সাড়ে ৩ হাজার পরিবারের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০১৯ সাল থেকে, বিশেষ করে করোনা মহামারির সময় থেকে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে ফাউন্ডেশন। সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলে সমাজে দারিদ্র্য ও দুর্ভোগ অনেকাংশে কমে আসবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম. মাহবুবুল করিম সোহেল, জামাল হোসেন ওয়াহিদ, আনিসুর রহমান মেম্বার, আবদুর রহমান, আসিফ, সজিব, ইমন, তারিক, সাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত