ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

সৈয়দপুরে চার লাখ টাকার ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

 নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে চার লাখ টাকা মূল্যের এক হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৬ জুলাই) বিকেলে সৈয়দপুর থানার এসআই (নিরস্ত্র) মো. মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযানে ছিল। বিকেল প্রায় ৫টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সৈয়দপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উত্তর নিয়ামতপুর জুম্মাপাড়া এলাকা থেকে দুই ব্যক্তি একটি YADEA-15 মডেলের ব্যাটারিচালিত মোটরসাইকেলে করে মাদক নিয়ে আদানীর মোড়ের দিকে যাচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সিদ্দিক হাজীর বাড়ির সামনে কাঁচা সড়কে মোটরসাইকেলটির গতিরোধের চেষ্টা করলে আরোহীরা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন— মো. মেহেদী আসাদ (৩১), জসীম বাজার কয়ানিজপাড়া এলাকার বাসিন্দা এবং মো. শরীফ ইসলাম (২৮), উত্তর মাঝাপাড়া এলাকার বাসিন্দা।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে মোটরসাইকেল তল্লাশি করে হ্যান্ডেলের নিচের বক্স থেকে ১০০টি পাতায় মোট ১ হাজার পিস ট্যাপেন্টাডল ১০০ মিলিগ্রাম ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটগুলোর মোট ওজন প্রায় ২৭০ গ্রাম। পুলিশের দাবি, উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা।

এ ঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত YADEA-15 মডেলের একটি ব্যাটারিচালিত মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রয়ের উদ্দেশ্যে ট্যাপেন্টাডল ট্যাবলেট পরিবহন ও নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সৈয়দপুরে চার লাখ টাকার ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত