ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

মুরাদনগরে রায়তলা-কাজিয়াতলা সড়ক সংস্কার কাজের উদ্বোধন

কুমিল্লার মুরাদনগর উপজেলার রায়তলা থেকে দারোরা হয়ে কাজিয়াতলা পর্যন্ত সংযোগ সড়কের সংস্কার ও কার্পেটিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই এ উন্নয়ন কার্যক্রম শুরু হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এ কে এম কায়েস মীর। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাসেল আহমেদ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবির হোসেন (দিদার)। অনুষ্ঠানটিতে ছাত্রদল, যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

​অনুষ্ঠানে বক্তব্যে এ কে এম কায়েস মীর বলেন, বর্তমান সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ)-এর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি মুরাদনগর ও দেশবাসীর কাছে তাঁর দ্রুত এবং পূর্ণাঙ্গ আরোগ্যের জন্য দোয়া চান।

​তিনি আরও উল্লেখ করেন, মুরাদনগরের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনই তাঁদের মূল উদ্দেশ্য। আল্লাহর রহমতে আগামীতে পুরো উপজেলার অবহেলিত রাস্তাঘাট ও যোগাযোগের ক্ষেত্রে আরও দৃশ্যমান উন্নয়ন কাজ সম্পন্ন করার আশাবাদ প্রকাশ করেন তিনি।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মুরাদনগরে রায়তলা-কাজিয়াতলা সড়ক সংস্কার কাজের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

কুমিল্লার মুরাদনগর উপজেলার রায়তলা থেকে দারোরা হয়ে কাজিয়াতলা পর্যন্ত সংযোগ সড়কের সংস্কার ও কার্পেটিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই এ উন্নয়ন কার্যক্রম শুরু হয়।

​উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এ কে এম কায়েস মীর। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রাসেল আহমেদ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবির হোসেন (দিদার)। অনুষ্ঠানটিতে ছাত্রদল, যুবদল ও বিএনপির অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

​অনুষ্ঠানে বক্তব্যে এ কে এম কায়েস মীর বলেন, বর্তমান সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন (কায়কোবাদ)-এর অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি মুরাদনগর ও দেশবাসীর কাছে তাঁর দ্রুত এবং পূর্ণাঙ্গ আরোগ্যের জন্য দোয়া চান।

​তিনি আরও উল্লেখ করেন, মুরাদনগরের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনই তাঁদের মূল উদ্দেশ্য। আল্লাহর রহমতে আগামীতে পুরো উপজেলার অবহেলিত রাস্তাঘাট ও যোগাযোগের ক্ষেত্রে আরও দৃশ্যমান উন্নয়ন কাজ সম্পন্ন করার আশাবাদ প্রকাশ করেন তিনি।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত