নওগাঁর বদলগাছিতে খাড়ির পানিতে ডুবে এক নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ ২৬ জুলাই (রবিবার) দুপুর সাড়ে ১২টার দিকে বদলগাছি থানার আধাইপুর ইউনিয়নের কার্তিকাহার গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন— মেহেরপুর জেলার গাংনী থানার বেতবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নূর ইসলাম এবং তাঁর স্ত্রী সুমাইয়া (১৬)। সুমাইয়া বদলগাছির কার্তিকাহার গ্রামের মোঃ শাহীন হোসেনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬-৭ মাস পূর্বে ইসলামী শরীয়ত মোতাবেক নূর ইসলাম ও সুমাইয়ার বিয়ে হয়। গতকাল ২৫ জুলাই (শনিবার) তাঁরা জামাই-বউ হিসেবে কার্তিকাহার গ্রামে সুমাইয়ার বাবার বাড়িতে বেড়াতে আসেন। আজ দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি খাড়িতে গ্রামের ছেলেদের গোসল করতে দেখে শখ করে গোসল করতে নামেন নূর ইসলাম। তিনি খাড়ির পানিতে লাফ দেওয়ার পর আর ওপরে ভেসে না উঠলে, তা দেখে স্বামী নূর ইসলামকে বাঁচাতে স্ত্রী সুমাইয়াও তাৎক্ষণিকভাবে পানিতে লাফ দেন। একপর্যায়ে দুজনেই খাড়ির পানির তলদেশ থেকে ওপরে ওঠার আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন।
বিষয়টি আশেপাশের লোকজন দেখতে পেয়ে দ্রুত পানিতে নেমে তাঁদের দুজনকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের তাৎক্ষণিকভাবে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু হয়েছে।
বর্তমানে নিহতদের মরদেহ বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ঘটনার খবর পেয়ে বদলগাছি থানার অফিসার ও পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে।
মাত্র কয়েক মাস আগের বিয়ের আনন্দ আর বাবার বাড়িতে বেড়াতে আসার খুশি মুহূর্তের মধ্যেই রূপ নিয়েছে বিষাদে। এই অকাল ও মর্মান্তিক মৃত্যুতে নিহতদের পরিবার এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন