ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

মানুষের দুঃসময়ে পাশে দাড়ালেন মেয়র ডা: শাহাদাত হোসেন

ত্রান সামগ্রী বিতরন কার্যক্রমের অতিথি বৃন্দ

চন্দনাইশে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ১,৭০০ পরিবারের হাতে খাদ্যসামগ্রী

 বন্যা ও জলাবদ্ধতায় যখন চন্দনাইশের অসহায় মানুষের ঘরে ঘরে দুর্ভোগ, ঠিক তখনই মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রামে সাম্প্রতিক অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত চন্দনাইশের পশ্চিম হারলা এলাকার প্রায় ১ হাজার ৭০০ অসহায় পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি।

শনিবার (২৫ জুলাই) বিকেলে পশ্চিম হারলা এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেনের ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, ডাল, পেঁয়াজসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় শুকনা খাবার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি মানবিক কর্তব্য। অসহায় মানুষের কষ্ট লাঘবে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম অব্যাহত থাকবে। দল-মত নির্বিশেষে দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রতিটি মানুষের পাশে দাঁড়াতে হবে।

মেয়র আরও বলেন, বরাদ্দকৃত খাদ্যসামগ্রী প্রয়োজনের তুলনায় কম হলে আরও সহায়তার ব্যবস্থা করা হবে। কোনো অসহায় পরিবার যেন খাদ্য সংকটে না থাকে—এ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে।

তিনি সমাজের বিত্তবানদেরও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মেয়র ডা. শাহাদাত হোসেন নিজ হাতে ক্ষতিগ্রস্ত ও সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত মানুষের মাঝে মানবিক সহায়তা পাওয়ার পর স্বস্তি ফিরে আসে।

চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য ইখতিয়ার হোসেন ইফতু সভাপতিত্ব করেন।

এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, জেলা বিএনপি নেতা আবদুল মাবুদ মাহাবু, সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন মাঈনু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদ খান, বাহাউদ্দিন চৌধুরী, সাইফুল করিম, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অলি হোসেন মুন্সি, জহিরুল আলম শহিদ, মোরশেদুল আলম, হাবিব রহমান, আবু ছালেহ, মোহাম্মদ শওকত, আমিনুল ইসলাম, মাহাবুল করিম সোহেল, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবদুল মজিদ,সাদ্দাম হোসেন সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

মানুষের দুঃসময়ে পাশে দাড়ালেন মেয়র ডা: শাহাদাত হোসেন

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত