চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে বন্যাকবলিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, বরমা ইউনিয়ন শাখা। সংগঠনের উদ্যোগে শুক্রবার (১৭ জুলাই ২০২৬) বিকেল ৩টায় পশ্চিম চর বরমা গাউছিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন ওয়ার্ডের দুই শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, বরমা ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ ফোরকান সওদাগর। সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ফেরদৌস আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক মাস্টার মুহাম্মদ হাবিব উল্লাহ।
অনুষ্ঠানের উদ্বোধন করেন গাউসিয়া কমিটি বাংলাদেশ, চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটির সদস্য প্রফেসর মুহাম্মদ আব্দুল মন্নান চৌধুরী, চট্টগ্রাম বন্দর খাদ্য নিয়ন্ত্রক (জেটি)-এর পরিচালক লায়ন মুহাম্মদ ফরিদুল আলম তৌহিদ, পশ্চিম চর বরমা গাউছিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা ও হাজী মফজল রওশন হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মুহাম্মদ শের আলী খান, বরমা ইউনিয়ন এলডিপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আমিনুল হক রাশেদ, গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ মোজাম্মেল হক তালুকদার এবং উপজেলা গাউসিয়া কমিটির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জি এম শাহাদাত হোসেন মানিক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আব্দুল মন্নান চৌধুরী, মুহাম্মদ আব্দুল মতিন, হাফেজ মুহাম্মদ ওসমান গনী, শফিকুল ইসলাম, এম এ সাঈদ আসিফ, আবদুল মালেক, জাহেদ হোসেন খান, দেলোয়ার হোসেন, মুহাম্মদ রবিনসহ গাউসিয়া কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, দুর্যোগের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও ধর্মীয় দায়িত্ব। সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক-ধর্মীয় সংগঠনকে বন্যাদুর্গত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের হাতে খাদ্য ও প্রয়োজনীয় উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন