সিলেটের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব কাপ্তান আহমদ ফুসফুসজনিত গুরুতর রোগে আক্রান্ত এক অসহায় ব্যক্তির চিকিৎসার দায়িত্ব নিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন।জানা গেছে, আক্রান্ত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিল সমস্যায় ভুগছিলেন। টাকার অভাবে তাঁর উন্নত চিকিৎসা ব্যাহত হচ্ছিল। বিষয়টি জানতে পেরে অত্যন্ত মানবিক ও উদার মনের পরিচয় দিয়ে এগিয়ে আসেন শিল্পপতি কাপ্তান আহমদ সাহেব।
তিনি অসুস্থ ব্যক্তির উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় আর্থিক অনুদান ও সহযোগিতা প্রদান করেছেন।এ বিষয়ে জনাব কাপ্তান আহমদের ঘনিষ্ঠ সূত্র জানায়, সামাজিক দায়বদ্ধতা এবং মানবিক দৃষ্টিকোণ থেকে তিনি সবসময়ই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আক্রান্ত ব্যক্তির পরিবার এই সংকটময় মুহূর্তে পাশে দাঁড়ানোর জন্য জনাব কাপ্তান আহমদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং তাঁর দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন