ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

দোহারে জলাবদ্ধতায় আটকে পড়া মানুষের পাশে "টিম দোহার": খাদ্য সহায়তা

সাবেক ব্যাংকার মোঃ কবির হোসেন খাদ্য বিতরণ করছেন

কয়েকদিনের টানা ও ভারী বর্ষণে ঢাকা জেলার দোহার উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন উপজেলার নিচু এলাকার মানুষ। বিশেষ করে নারিশা ইউনিয়নের বেশ কিছু গ্রামের বহু পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন চরম দুর্যোগপূর্ণ মুহূর্তে জলাবদ্ধতায় আটকে পড়া এসব অসহায় ও পানিবন্দী পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় মানবিক সামাজিক সংগঠন "টিম দোহার"।

আজ ১৫জুলাই, ২০২৬, দুপুরে টিম দোহার এর একঝাঁক স্বেচ্ছাসেবী ও সদস্য নারিশার জলাবদ্ধ এলাকায় আটকে পড়া মানুষদের মাঝে রান্না করা ও শুকনো খাবার পৌঁছে দেন। 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, টানা বৃষ্টির কারণে অনেক ঘরের চুলো জ্বলছে না। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও দিনমজুর পরিবারগুলো চরম খাদ্য সংকটে পড়েছেন। এই পরিস্থিতিতে অন্তত সাময়িকভাবে তাদের মুখে অন্ন তুলে দিতেই এই তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে নারিশার সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এই খাবার বিতরণ করা হয়েছে।

টিম দোহারের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন সমাজ। তারা বলছেন, প্রশাসনের পাশাপাশি যুবসমাজের এমন ঐক্যবদ্ধ প্রয়াস দুর্যোগকালে বিপন্ন মানুষের মনে নতুন করে বাঁচার আশা জোগায়।

এতে উপস্থিত ছিলেন "টিম দোহার" সভাপতি সোহেল, সদস্য বোরহান ও সাবেক ব্যাংকার মোঃ কবির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুবসমাজের প্রতিনিধিরা।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

দোহারে জলাবদ্ধতায় আটকে পড়া মানুষের পাশে "টিম দোহার": খাদ্য সহায়তা

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

কয়েকদিনের টানা ও ভারী বর্ষণে ঢাকা জেলার দোহার উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে করে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন উপজেলার নিচু এলাকার মানুষ। বিশেষ করে নারিশা ইউনিয়নের বেশ কিছু গ্রামের বহু পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন চরম দুর্যোগপূর্ণ মুহূর্তে জলাবদ্ধতায় আটকে পড়া এসব অসহায় ও পানিবন্দী পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় মানবিক সামাজিক সংগঠন "টিম দোহার"।

আজ ১৫জুলাই, ২০২৬, দুপুরে টিম দোহার এর একঝাঁক স্বেচ্ছাসেবী ও সদস্য নারিশার জলাবদ্ধ এলাকায় আটকে পড়া মানুষদের মাঝে রান্না করা ও শুকনো খাবার পৌঁছে দেন। 

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, টানা বৃষ্টির কারণে অনেক ঘরের চুলো জ্বলছে না। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও দিনমজুর পরিবারগুলো চরম খাদ্য সংকটে পড়েছেন। এই পরিস্থিতিতে অন্তত সাময়িকভাবে তাদের মুখে অন্ন তুলে দিতেই এই তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে নারিশার সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এই খাবার বিতরণ করা হয়েছে।

টিম দোহারের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন সমাজ। তারা বলছেন, প্রশাসনের পাশাপাশি যুবসমাজের এমন ঐক্যবদ্ধ প্রয়াস দুর্যোগকালে বিপন্ন মানুষের মনে নতুন করে বাঁচার আশা জোগায়।

এতে উপস্থিত ছিলেন "টিম দোহার" সভাপতি সোহেল, সদস্য বোরহান ও সাবেক ব্যাংকার মোঃ কবির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং যুবসমাজের প্রতিনিধিরা।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত