চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডে বন্যাকবলিত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে বরমা বাতাজুরী ঐক্য পরিষদ। সংগঠনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
বরমা বাতাজুরী ঐক্য পরিষদের সহ--সভাপতি জনাব জাহেদ হোসেন খান। এর সঞ্চালনায় এবং বরমা বাতাজুরী ঐক্য পরিষদের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম সওদাগর এর সভাপতিত্বে
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমা সিরাজুম মুনীর কমপ্লেক্স ও আয়েশা সিদ্দিকা (রা.) জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবদুল মাজেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শ্রীযুক্ত বাবু মিলন সাধু ও আবুল কাশেম।
এছাড়াও সংগঠনের সদস্য সুমন দে, অয়ন, জুবায়ের, আরফাত, সাবলু, বাবলু, সুজিত, সঞ্জিত, ঝুন্টু, তাহসিম, হাসান, সমর, লিটনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে বন্যার্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
বক্তারা বলেন, দুর্যোগের এই সময়ে মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বরমা বাতাজুরী ঐক্য পরিষদ।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন