বাংলাদেশ উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী সমিতি, হবিগঞ্জ জেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সর্বসম্মতিক্রমে গঠিত এ কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনির্বাচিত নেতারা।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কংকু সিন্ধু রায় এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শামীমা বেগম।
কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কাজল দেবনাথ ও অরুণ শুক্ল দাশ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. হাবিবুর রহমান এবং সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন ঝলক চন্দ্র দাশ তালুকদার।
এছাড়া কোষাধ্যক্ষ হিসেবে রাজিব দেবনাথ, দপ্তর সম্পাদক হিসেবে মিজানুর রহমান ঠাকুর এবং প্রচার সম্পাদক হিসেবে বরুণ সিকদার দায়িত্ব পেয়েছেন।
নতুন কমিটির উপদেষ্টামণ্ডলীতে অন্তর্ভুক্ত হয়েছেন আলপনা দেবনাথ, চিত্রা দেবী এবং দীনবন্ধু দাস।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, পরিবার পরিকল্পনা সহকারীদের পেশাগত মর্যাদা রক্ষা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে জেলার সকল সদস্যকে সঙ্গে নিয়ে একটি কার্যকর, সক্রিয় ও সেবামুখী সংগঠন গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং সদস্যদের কল্যাণ ও অধিকার আদায়ে সমিতি অগ্রণী ভূমিকা পালন করবে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন