ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

বিগত ভুল শুধরে আগামীতে ভালো ফলাফল করবে বিএনপি: এমপি আবু আশফাক

ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক সম্মেলনে বক্তব্য রাখছেন

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১১ জুলাই (শনিবার) বিকেলে উৎসবমুখর পরিবেশে এই সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলার সিনিয়র সহ-সভাপতি আবু হাশেম বেপারী।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, "দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকাশক্তি হলো তৃণমূল পর্যায়ের উন্নয়ন এবং দূরদর্শী নেতৃত্ব।" বক্তব্যে তিনি, বিগত জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ও স্থানীয় উন্নয়ন পরিকল্পনা বিশ্লেষণ করে দেশের গৌরবোজ্জ্বল অর্থনৈতিক অগ্রগতির এক বাস্তব চিত্র তুলে ধরেন।

বিগত নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি অত্যন্ত সততার সাথে বলেন, "গত জাতীয় সংসদ নির্বাচনে এই ইউনিয়নে বিএনপি প্রত্যাশিত ফলাফল করতে পারেনি। হয়ত স্থানীয়ভাবে আমাদের দলীয় নেতাকর্মীদের কোনো ভুলত্রুটি ছিল, অথবা আমাদের কর্মকাণ্ড জনগণের কাছে পুরোপুরি সন্তোষজনক ছিল না।" তবে অতীত থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে এই ইউনিয়নে সর্বাত্মকভাবে ভালো ফলাফল অর্জন করা সম্ভব হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সরকারের চলমান অগ্রগতির প্রশংসা করে খন্দকার আবু আশফাক বলেন, বর্তমান সরকারের মাত্র ৪ মাস পূর্ণ হতে চলল। এই অল্প সময়ের মাঝেই মাননীয় প্রধানমন্ত্রী দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। অতীতে যে সব উন্নয়নের ধারা ব্যাহত করার চেষ্টা করা হয়েছিল, বর্তমান প্রধানমন্ত্রী তা দূর করে যে সব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার সবকিছুই পর্যায়ক্রমে অলরেডি শুরু হয়ে গেছে।

ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের চিন্তাধারার প্রতিফলন ঘটিয়ে তিনি বেশ কিছু যুগান্তকারী জনকল্যাণমূলক পদক্ষেপের কথা উল্লেখ করেন। তিনি জানান, দেশের প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে এবং এই অর্থ বছরেই ৪১ লক্ষ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। এছাড়া ৪১ লক্ষ ৫০ হাজার কৃষককে দেওয়া হচ্ছে বিশেষ কৃষি কার্ড। ইতিমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে।

সামাজিক ও শিক্ষাক্ষেত্রে বড়ো ধরনের সংস্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, আলেম-ওলামাদের জন্য বিশেষ সম্মানী ভাতার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যুবকদের জন্য যুবক কার্ড, ছাত্রদের জন্য ছাত্র কার্ড এবং ছাত্র-ছাত্রীদের জন্য বিনা পয়সায় ডিগ্রি পর্যন্ত লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।

বাজেটের প্রশংসা করে ঢাকা-১ আসনের এই সংসদ সদস্য বলেন, "এ বছর যে বাজেট ঘোষণা করা হয়েছে, তা বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসের মধ্যে সবচেয়ে সুন্দর, সুশৃঙ্খল এবং সর্বমহলে গ্রহণযোগ্য একটি বাজেট।"

দোহার উপজেলা যুবদলের নেতৃবৃন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বিগত ভুল শুধরে আগামীতে ভালো ফলাফল করবে বিএনপি: এমপি আবু আশফাক

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত