ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

রাবেয়া বাসস্ট্যান্ডে নারী-শিশুসহ ৮ যাত্রীকে মারধরের অভিযোগ

 পার্বতীপুর উপজেলার রাবেয়া মিল বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত এক বৃদ্ধাকে হাসপাতালে নেওয়ার জন্য বাস থামাতে বলাকে কেন্দ্র করে একই পরিবারের নারী-শিশুসহ আট বাসযাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত দুজনসহ আটজনকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন দিনাজপুর সদর উপজেলার কোতোয়ালি থানার ফাজিলপুর ইউনিয়নের আসলাম আলী (৫০), তার স্ত্রী রঞ্জিনা (৪২), ছেলে রাব্বি (২২), রিয়াসা (২৭), মুন (২০), রাহুল (২৩), মঞ্জিলা বেগম (৬০) ও নুরী (৫)। তারা সবাই একই পরিবারের সদস্য। আহতদের মধ্যে রাব্বি ও রাহুলের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আহত আসলাম আলী জানান, সৈয়দপুর বাস টার্মিনাল এলাকার পূর্ব পাশে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে শাশুড়ি, স্ত্রী, সন্তানসহ পরিবারের সদস্যদের নিয়ে দিনাজপুর বাস টার্মিনাল থেকে ঢাকা মেট্রো-ব-১৪-৬৪৮৭ নম্বরের একটি গেটলক পরিবহনের বাসে ওঠেন। পথে বাসটি রাবেয়া মিল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছানোর আগেই বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তার শাশুড়ি মঞ্জিলা বেগম আহত হন।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, আহত বৃদ্ধার অবস্থা খারাপ হওয়ায় তাকে দ্রুত চিকিৎসার জন্য সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের সামনে বাসটি নিতে চালককে অনুরোধ করা হয়। তবে চালক যাত্রীদের অনুরোধ উপেক্ষা করে বাস থেকে নেমে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় আহতের স্বজনরা চালককে আটকালে রাবেয়া বাসস্ট্যান্ডের কয়েকজন শ্রমিক ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, তারা বাস থেকে নারী-শিশুসহ যাত্রীদের নামিয়ে একই পরিবারের সদস্যদের ওপর বেদম হামলা চালান। এতে আটজন আহত হন। ভুক্তভোগীদের অভিযোগ, হামলার সময় তাদের দুটি স্মার্টফোন, একটি বাটন ফোন ও নগদ টাকাও ছিনিয়ে নেওয়া হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন।

আহতরা বলেন, আহত বৃদ্ধাকে হাসপাতালে নেওয়ার অনুরোধ করাই ছিল তাদের 'অপরাধ'। বিনা উসকানিতে তাদের ওপর হামলা চালানো হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তারা।

এ বিষয়ে অভিযোগের সত্যতা জানতে রাবেয়া বাসস্ট্যান্ডের সংশ্লিষ্ট শ্রমিকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, ঘটনাস্থল পার্বতীপুর থানা এলাকার আওতাভুক্ত। তাই এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে হলে ভুক্তভোগীদের পার্বতীপুর মডেল থানায় অভিযোগ করতে হবে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

রাবেয়া বাসস্ট্যান্ডে নারী-শিশুসহ ৮ যাত্রীকে মারধরের অভিযোগ

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত