হবিগঞ্জের মাধবপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২৮ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের মাইক্রোবাসও জব্দ করা হয়।
রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকার ‘ড্রাইভার হোটেল’-এর সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি কালো রঙের মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানকালে মাদক পাচারের অভিযোগে মো. জুয়েল মিয়া (২৫) নামে একজনকে আটক করা হয়। তিনি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের মো. আহাদ মিয়ার ছেলে।
ডিবি পুলিশের তথ্যমতে, উদ্ধার করা ২৮ কেজি গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৬০ হাজার টাকা। এছাড়া জব্দ করা ঢাকা মেট্রো-চ ১৫-৬৫৩৭ নম্বরের মাইক্রোবাসটির আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন