নওগাঁর বদলগাছীকে মাদকমুক্ত থানা গড়ার লক্ষ্যে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৪ জুলাই) সকাল ১১ টায় বদলগাছী অডিটোরিয়ামে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৮ নওগাঁ-৩(বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিআইজি রাজশাহী রেঞ্জ জনাব মোহাম্মদ শাহজাহান। আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলাম ও ইতিহাসের অধ্যাপক ড. হারুন অর রশিদ, নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক (নান্নু), নওগাঁ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ আলমগীর হোসেন, পুলিশের কয়েকজন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,আদিবাসী এনজিও কর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভাটিতে বদলগাছীকে কিভাবে মাদকমুক্ত করা যায় সে বিষয়ে আলোচনা, প্রয়োজনীয় পদক্ষেপ এবং মাদকমুক্ত করতে সেখানে উপস্থিত মানুষের মতামত শোনা হয়।আরও আলোচনা করা হয় কিভাবে অভিভাবকরা তাদের বাচ্চাদের মাদক এবং সমাজের খারাপ কর্মকাণ্ড থেকে দূরে রাখবে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন