ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

বদলগাছীতে শিক্ষা ও আত্মকর্মসংস্থানে সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

নওগাঁর বদলগাছী উপজেলায় শিক্ষা, ক্রীড়া ও আত্মকর্মসংস্থান খাতে সরকারি সহায়তার অংশ হিসেবে সেলাই মেশিন, খেলার সামগ্রী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলাধুলার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের পরিবেশ আরও উন্নত করতে উঁচু-নিচু বেঞ্চ সরবরাহ করা হয়। এছাড়া নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নির্বাচিত উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, "শিক্ষা, ক্রীড়া ও আত্মকর্মসংস্থানকে সমান গুরুত্ব দিয়ে সরকার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব সহায়তা শিক্ষার পরিবেশ উন্নয়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

সভাপতির বক্তব্যে ইউএনও ইসরাত জাহান বলেন, "সরকারি উন্নয়ন কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেই এসব সহায়তা বিতরণ করা হচ্ছে।"

অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের কাছে খেলার সামগ্রী এবং বেঞ্চ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বদলগাছীতে শিক্ষা ও আত্মকর্মসংস্থানে সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত