মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি পাটক্ষেত থেকে সাকিবুল (১৬) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম কাশতা এলাকার একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সাকিবুল মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গোবিন্দপুর গ্রামের রহম আলী (টুলু মিয়া)-এর ছেলে। তিনি তিন ভাইয়ের মধ্যে বড় ছিলেন এবং পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন সাকিবুল। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার ভোরে স্থানীয় লোকজন নবগ্রাম কাশতা এলাকার একটি পাটক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
খবর পেয়ে সিংগাইর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেয়। ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত ব্যাটারিচালিত অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এসবের সূত্র ধরেই তার পরিচয় নিশ্চিত হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে অটোরিকশা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সেগুলোর সূত্রে নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন