ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

সৈয়দপুরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যাচেষ্টা, দোকান ভাঙচুর-লুটপাট

নীলফামারীর সৈয়দপুরে এক মুদি দোকানিকে রামদা দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। একই ঘটনায় তার দোকানে ভাঙচুর ও লুটপাট চালিয়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

বুধবার (১ জুলাই) গুরুতর আহত মুদি দোকানি গোলাম আনসারি (৪৭) সৈয়দপুর থানায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে শহরের পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাণীচাঁদ রোডের নয়াবাজার এলাকায় গোলাম আনসারির বাড়ির সামনে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, একই এলাকার মৃত আবুল কালামের ছেলে মো. রাশিদ (২৭) হত্যার উদ্দেশ্যে ধারালো রামদা দিয়ে গোলাম আনসারির মাথায় কোপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, ঘটনার আগে গোলাম আনসারির ছেলে তাওহিদ আনসারি (১৩)-কে প্রতিবেশী নিসাদ ও তার সহযোগীরা মারধর করেন। এ ঘটনার বিচার চেয়ে স্থানীয়ভাবে একটি শালিসি বৈঠকের আয়োজন করা হয়। কিন্তু শালিসি বৈঠকে নিসাদের স্বজনরা উল্টো চড়াও হয়ে গোলাম আনসারির ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় হামলাকারীরা তার মুদি দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যার চেষ্টা করে।

ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা তার দোকানের বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে।

এ ঘটনায় বুধবার গোলাম আনসারি সৈয়দপুর থানায় পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সৈয়দপুরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যাচেষ্টা, দোকান ভাঙচুর-লুটপাট

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত