সোমবার (২৮ জুন) সকাল ১১ ঘটিকার সময় বরমা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বরমা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ খালেদুর রহমানের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি জাহেদ হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক, কেশুয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, দেশপ্রেম ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁদের আদর্শকে ধারণ করে শিক্ষিত, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। একই সঙ্গে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত বাস্তবায়ন।”
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি শিক্ষার্থীদের পাঠ্য শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু তাহের, মোহাম্মদ খালেদুর রহমান, মো. আনিছুল মালেক, মুবিনুর রহমান চৌধুরী, মো. মুজিবুল হক চৌধুরী ও চন্দনাইশ মেটারনিটি জেনারেল হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার এর পরিচালক রনি বড়ুয়া। এছাড়াও বক্তব্য রাখেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন ও সদস্য মো. আসাদুল ইসলাম। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ এবং অসহায় প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার প্রদান করা হয়। শিক্ষা, মানবিকতা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমকে একসূত্রে গাঁথা এ আয়োজন উপস্থিত সুধীজনদের ব্যাপক প্রশংসা অর্জন করে।
বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সবুর খানের আদর্শ ও স্মৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তাঁর দেশপ্রেম, ত্যাগ ও মানবিক মূল্যবোধ সমাজকে আলোকিত করার প্রেরণা হিসেবে কাজ করবে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন