ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

চন্দনাইশে উৎসব মুখর পরিবেশে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

উৎসব মুখর পরিবেশে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

সারাদেশের ন্যায় চন্দনাইশ উপজেলায়ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো. আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব ঝন্টু বিকাশ চাকমা এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. আরিফুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার মেডিকেল অফিসারবৃন্দ, এমটি (ইপিআই), স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ), সহকারী স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ, পরিসংখ্যানবিদ, সিনিয়র স্টাফ নার্সবৃন্দ এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা'র  শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে চন্দনাইশ উপজেলায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

আসুন, ৬–৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াই। একটি সুস্থ, নিরাপদ, অপুষ্টিমুক্ত ও আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম  গড়তে সবাই সচেতন হই এবং একসঙ্গে কাজ করি।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

চন্দনাইশে উৎসব মুখর পরিবেশে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সারাদেশের ন্যায় চন্দনাইশ উপজেলায়ও উৎসবমুখর পরিবেশে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো. আবদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব ঝন্টু বিকাশ চাকমা এবং সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. আরিফুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার মেডিকেল অফিসারবৃন্দ, এমটি (ইপিআই), স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ), সহকারী স্বাস্থ্য পরিদর্শকবৃন্দ, পরিসংখ্যানবিদ, সিনিয়র স্টাফ নার্সবৃন্দ এবং হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা'র  শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে চন্দনাইশ উপজেলায় জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

আসুন, ৬–৫৯ মাস বয়সী প্রতিটি শিশুকে নির্ধারিত কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়াই। একটি সুস্থ, নিরাপদ, অপুষ্টিমুক্ত ও আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম  গড়তে সবাই সচেতন হই এবং একসঙ্গে কাজ করি।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত