ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

দোহার পৌরসভায় পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা ও দোয়া

পবিত্র আশুরা ও ১০ মহররম উপলক্ষ্যে ঢাকা জেলার দোহারে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন, ২০২৬) বিকেলে দোহার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওয়াসেকের বাড়ির উঠানে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় বক্তারা পবিত্র আশুরার তাৎপর্য, কারবালার শোকাবহ ইতিহাস এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে ইমাম হুসাইন (রা.)-এর ঐতিহাসিক ত্যাগের ওপর আলোকপাত করেন।

উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

আলোচনা সভা শেষে কারবালার প্রান্তরে শাহাদাত বরণকারী সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

দোহার পৌরসভায় পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা ও দোয়া

প্রকাশের তারিখ : ২৬ জুন ২০২৬

featured Image

পবিত্র আশুরা ও ১০ মহররম উপলক্ষ্যে ঢাকা জেলার দোহারে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন, ২০২৬) বিকেলে দোহার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওয়াসেকের বাড়ির উঠানে এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় বক্তারা পবিত্র আশুরার তাৎপর্য, কারবালার শোকাবহ ইতিহাস এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে ইমাম হুসাইন (রা.)-এর ঐতিহাসিক ত্যাগের ওপর আলোকপাত করেন।

উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাশেম বেপারী। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

আলোচনা সভা শেষে কারবালার প্রান্তরে শাহাদাত বরণকারী সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত