সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব ঝন্টু বিকাশ চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরমা কলেজ গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি মো. লোকমান হাকিম, মো. আবুল হাসেম এবং মো. জসীম উদ্দীন।
ফিন্যান্স বিভাগের প্রভাষক মুহাম্মদ আবুল মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিদায় অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু তাহের।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
এসময় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ খালেদুর রহমান, মানবসম্পদ বিভাগের সহকারী অধ্যাপক মো. মুবিনুর রহমান চৌধুরী এবং ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী। অতিথিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য মো. আবুল হাসেম।
অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি ও স্মৃতিচারণমূলক বক্তব্য উপস্থাপন করেন। পরে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা ও মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোশারফ হোসেন।
সবশেষে অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের আগামী এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য কামনা করা হয়।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন