গাজীপুরের কালীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভার আয়োজন করে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজওয়ানা রশিদের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় ক্যাম্পেইনের সার্বিক প্রস্তুতি, নির্ধারিত বয়সী শিশুদের মাঝে ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ, সচেতনতামূলক কার্যক্রম এবং মাঠপর্যায়ে সেবাদান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টি প্রতিরোধ এবং সুস্থ শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
উপস্থিত বক্তারা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি নির্ধারিত বয়সী শিশুদের ক্যাম্পেইনের আওতায় এনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন