ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

সিংগাইরে মোবাইল কোর্টের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জের সিংগাইর পৌরবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে পৌরবাজারের মেসার্স সোহেল এন্টারপ্রাইজ ও মেসার্স জাহিদ এন্টারপ্রাইজের চালের গুদামে পাটজাত বস্তার পরিবর্তে প্লাস্টিক/পলিথিনের চালের বস্তা ব্যবহার করতে দেখা যায়। এ অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী দুটি পৃথক মামলায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আইন বাস্তবায়ন ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সিংগাইরে মোবাইল কোর্টের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

মানিকগঞ্জের সিংগাইর পৌরবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে পৌরবাজারের মেসার্স সোহেল এন্টারপ্রাইজ ও মেসার্স জাহিদ এন্টারপ্রাইজের চালের গুদামে পাটজাত বস্তার পরিবর্তে প্লাস্টিক/পলিথিনের চালের বস্তা ব্যবহার করতে দেখা যায়। এ অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী দুটি পৃথক মামলায় দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, “আইন বাস্তবায়ন ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।”

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত