ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

দক্ষিণ সুরমায় ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে দক্ষিণ সুরমা থানার এসআই পঙ্কজ কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ চণ্ডীপুল থেকে সুলতানপুরগামী সড়কের পিরোজপুর আবাসিক এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মো. লোকমান হোসেন (৩০) নামে একজনকে আটক করা হয়।

গ্রেপ্তার লোকমান হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে পিকআপের বডির নিচে বিশেষভাবে তৈরি করা গোপন বক্স থেকে স্কচটেপে মোড়ানো ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

দক্ষিণ সুরমায় ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সিলেটের দক্ষিণ সুরমায় পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে দক্ষিণ সুরমা থানার এসআই পঙ্কজ কুমার সাহার নেতৃত্বে একদল পুলিশ চণ্ডীপুল থেকে সুলতানপুরগামী সড়কের পিরোজপুর আবাসিক এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মো. লোকমান হোসেন (৩০) নামে একজনকে আটক করা হয়।

গ্রেপ্তার লোকমান হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে পিকআপের বডির নিচে বিশেষভাবে তৈরি করা গোপন বক্স থেকে স্কচটেপে মোড়ানো ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত