ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

সিংগাইরে স্কুলছাত্রী মারিয়ার দ্বিখণ্ডিত লাশ উদ্ধার: হত্যা মামলায় ১৬ আসামি, গ্রেপ্তার ৮

মানিকগঞ্জের সিংগাইরে নিখোঁজ স্কুলছাত্রী মারিয়া আক্তার (১৪)-এর দ্বিখণ্ডিত লাশ উদ্ধারের ঘটনায় ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় প্রধান আসামিসহ আটজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এদিকে ঘটনার প্রতিবাদে অভিযুক্ত আলিফের বাড়িঘর ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।

গ্রেপ্তারকৃতরা হলেন— আলিফ (১৬), মাসুদ (৩৫), সুজন (৩০), রাসেল (৩০), রুমা (৪৫), মিম (২২), সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম (৫৯) এবং বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মো. ইয়াকুব মোল্লা (২৯)।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে উপজেলার জামিরট্টা ইউনিয়নের চন্দননগর কবরস্থানের পাশের একটি নির্জন বাগান থেকে নিখোঁজ স্কুলছাত্রী মারিয়া আক্তারের অর্ধগলিত দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মারিয়া উপজেলার সায়েস্তা ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামের প্রবাসী মিজানুর রহমানের মেয়ে।

স্থানীয়দের দাবি, গত ১০ জুন সাহরাইল উচ্চ বিদ্যালয়ে টিফিনের সময় দুই শিক্ষার্থীর মধ্যে অনৈতিক কার্যকলাপের অভিযোগ ওঠে। ঘটনাটি শ্রেণিকক্ষের সিসিটিভি ফুটেজে ধারণ হয়। পরে ১৫ জুন বিদ্যালয় কর্তৃপক্ষ দুই শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে এনে মুচলেকা গ্রহণ করে এবং তাদের টিসি প্রদান করে।

ওইদিন মারিয়া বিদ্যালয়ে অনুপস্থিত ছিল এবং এরপর থেকেই সে নিখোঁজ হয়। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়।

পুলিশ জানায়, নিখোঁজের পর থেকে অনুসন্ধান চলছিল। এরই মধ্যে গত রোববার চন্দননগর গ্রামের একটি নির্জন বাগানে স্কুল ড্রেস ও ব্যাগসহ মারিয়ার খণ্ডিত লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে সোমবার দুপুরে অভিযুক্ত আলিফের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় ১৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামিসহ আটজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সিংগাইরে স্কুলছাত্রী মারিয়ার দ্বিখণ্ডিত লাশ উদ্ধার: হত্যা মামলায় ১৬ আসামি, গ্রেপ্তার ৮

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত