গাজীপুরের কালীগঞ্জ উপজেলার গাড়ারিয়া, নাগরী ও দক্ষিণ ভাদাত্তী এলাকার তুমুলিয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং মাদক সংক্রান্ত অপরাধে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (২১ জুন ২০২৬) পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় একটি মামলায় ১,০০,০০০ (এক লাখ) টাকা জরিমানা করা হয়। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় দায়েরকৃত অপর একটি মামলায় একজনকে ১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে মোট ২টি মামলা দায়ের করা হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মো. ইব্রাহীম মিয়া এবং কালীগঞ্জ থানার এসআই মাসুদ রানা। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্বে ছিলেন মাহবুবুল ইসলাম।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ মাটি কাটা ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন