ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

জুরাছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৯০ লক্ষ টাকার কাঠ জব্দ

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে পরিচালিত সফল অভিযানে বিপুল পরিমাণ কাঠ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী জুরাছড়ি জোন।

সোমবার জুরাছড়ি জোনের পক্ষ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জুরাছড়ি জোন হতে একটি টহল দল জোন উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফাক আমিন চৌধুরী, পিএসসি এবং ক্যাপ্টেন মোঃ শাহরিয়ার পারভেজের নেতৃত্বে নির্দিষ্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পাহাড়ি অঞ্চলের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে মজুদ করে রাখা বিপুল পরিমাণ অবৈধ কাঠ শনাক্ত করা হয়। পরবর্তীতে সেনাসদস্যরা এলাকাটি ঘিরে রেখে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লক্ষ টাকা।

এদিকে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত কাঠ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগ ও প্রশাসনের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অবৈধভাবে বনজ সম্পদ আহরণ ও পাচার দেশের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। এ ধরনের কর্মকান্ড রোধে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ রক্ষা এবং বনসম্পদ সংরক্ষণে সকলকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহবান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

জুরাছড়িতে সেনাবাহিনীর অভিযানে ৯০ লক্ষ টাকার কাঠ জব্দ

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত