মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নিখোঁজের সাত দিন পর মারিয়া (১৪) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২১ জুন) বিকেলে উপজেলার জার্মিতা ইউনিয়নের চন্দননগর কবরস্থানের পাশের একটি ঝোপঝাড় থেকে তার অর্ধগলিত খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত মারিয়া উপজেলার শায়েস্তা ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং শাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জুন থেকে মারিয়া নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে এ বিষয়ে সিংগাইর থানায় অভিযোগ করা হয়। অভিযোগের পর থেকে পুলিশ অনুসন্ধান চালিয়ে আসছিল।
রোববার বিকেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি কবরস্থানের পাশে একটি নির্জন স্থানে স্কুল ড্রেস ও ব্যাগসহ অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে মেয়েটিকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন