ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

জামালপুরের বকশীগঞ্জে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করেছেন আর্জেন্টিনার এক সমর্থক। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। শনিবার (২০ জুন) দুপুরে ফয়সাল আহমেদ জুম্মান নামে আর্জেন্টিনার এক সমর্থক মাথা ন্যাড়া করেন। জুম্মান বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সাধুরপাড়া এলাকার বাসিন্দা।

এর আগে ফয়সাল আহমেদ জুম্মান তার নিজ ফেসবুক আইডিতে পোস্ট দেন শনিবার সকালের ম্যাচে ব্রাজিল বিজয়ী হলে মাথা ন্যাড়া করে এলাকায় ঘুরবেন।

শনিবার সকালের খেলায় হাইতিকে ৩ গোল দিয়ে ব্রাজিল বিজয়ী হলে ফয়সাল আহমেদ জুম্মান তার দেয় প্রতিশ্রুতি অনুযায়ী স্বেচ্ছায় নিজের মাথা ন্যাড়া করেন। আর্জেন্টিনার জার্সি গায়ে সাধুরপাড়া বাজারে মাথা ন্যাড়া করার সময় অনেক ব্রাজিল ভক্ত উপস্থিত ছিলেন। ব্রাজিল ভক্তরা তার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

ফয়সাল আহমেদ জুম্মান বলেন, খেলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি মজা করেই চ্যালেঞ্জ করে ছিলাম। ব্রাজিল জিতেছে। আমিও আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি। তবে আমি আর্জেন্টিনার সমর্থক। শেষ পর্যন্ত তাই থাকবো।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জে বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করেছেন আর্জেন্টিনার এক সমর্থক। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। শনিবার (২০ জুন) দুপুরে ফয়সাল আহমেদ জুম্মান নামে আর্জেন্টিনার এক সমর্থক মাথা ন্যাড়া করেন। জুম্মান বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের সাধুরপাড়া এলাকার বাসিন্দা।

এর আগে ফয়সাল আহমেদ জুম্মান তার নিজ ফেসবুক আইডিতে পোস্ট দেন শনিবার সকালের ম্যাচে ব্রাজিল বিজয়ী হলে মাথা ন্যাড়া করে এলাকায় ঘুরবেন।

শনিবার সকালের খেলায় হাইতিকে ৩ গোল দিয়ে ব্রাজিল বিজয়ী হলে ফয়সাল আহমেদ জুম্মান তার দেয় প্রতিশ্রুতি অনুযায়ী স্বেচ্ছায় নিজের মাথা ন্যাড়া করেন। আর্জেন্টিনার জার্সি গায়ে সাধুরপাড়া বাজারে মাথা ন্যাড়া করার সময় অনেক ব্রাজিল ভক্ত উপস্থিত ছিলেন। ব্রাজিল ভক্তরা তার ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

ফয়সাল আহমেদ জুম্মান বলেন, খেলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি মজা করেই চ্যালেঞ্জ করে ছিলাম। ব্রাজিল জিতেছে। আমিও আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি। তবে আমি আর্জেন্টিনার সমর্থক। শেষ পর্যন্ত তাই থাকবো।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত