ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

বদলগাছীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুর: থানায় অভিযোগ

নওগাঁর বদলগাছীতে পারিবারিক জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। 

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, ২০/০৬/২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে   ভান্ডারপুর গ্রামের মোঃ রায়হান হোসেন (৩০) বাদী হয়ে একই গ্রামের মোঃ সাইফুল ইসলাম (৪৫), মোঃ মন্টু হোসেন (৪০), মোঃ আব্দুল করিম (২৪) ও আক্কেলপুরের মোঃ রুবেল হোসেন (৩৫)সহ অজ্ঞাতনামা ৬/৭ জনের সংঘবদ্ধ হয়ে বেআইনভাবে লাঠি, কুড়াল, লোহার সাবল নিয়ে মোঃ রুবেল হোসেনের  নির্মাণাধীন বসতবাড়িতে প্রবেশ করে কাজ বন্ধ করে দেয়। এসময় তারা ইটের দেয়াল পানির ড্রেন ও বসতবাড়ি  ভাঙচুর করে।  

এই সময় বাধা দিতে গেলে হামলাকারীরাদের লোহার সাবলের আঘাতে মোঃ ফজলে রাব্বি মাথায় গুরুতর জখম হয়। এছাড়া মোঃ আব্দুল করিম ও রুবেল তার মা মোছাঃ বিউটি বেগমকে পিটিয়ে ও গলা চেপে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়দের ডাকচিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই বিষয় মোঃ রুবেল হোসেন বাদী হয়ে বদলগাছী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে বদলগাছী থানার ওসি রুহুল আমিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

বদলগাছীতে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুর: থানায় অভিযোগ

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছীতে পারিবারিক জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। 

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, ২০/০৬/২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে   ভান্ডারপুর গ্রামের মোঃ রায়হান হোসেন (৩০) বাদী হয়ে একই গ্রামের মোঃ সাইফুল ইসলাম (৪৫), মোঃ মন্টু হোসেন (৪০), মোঃ আব্দুল করিম (২৪) ও আক্কেলপুরের মোঃ রুবেল হোসেন (৩৫)সহ অজ্ঞাতনামা ৬/৭ জনের সংঘবদ্ধ হয়ে বেআইনভাবে লাঠি, কুড়াল, লোহার সাবল নিয়ে মোঃ রুবেল হোসেনের  নির্মাণাধীন বসতবাড়িতে প্রবেশ করে কাজ বন্ধ করে দেয়। এসময় তারা ইটের দেয়াল পানির ড্রেন ও বসতবাড়ি  ভাঙচুর করে।  

এই সময় বাধা দিতে গেলে হামলাকারীরাদের লোহার সাবলের আঘাতে মোঃ ফজলে রাব্বি মাথায় গুরুতর জখম হয়। এছাড়া মোঃ আব্দুল করিম ও রুবেল তার মা মোছাঃ বিউটি বেগমকে পিটিয়ে ও গলা চেপে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়দের ডাকচিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। আহতদের বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এই বিষয় মোঃ রুবেল হোসেন বাদী হয়ে বদলগাছী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। 

এ বিষয়ে বদলগাছী থানার ওসি রুহুল আমিন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত