ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

সৈয়দপুরে ইউনিয়ন জামায়াতের সভাপতি জয়নাল আবেদীন আর নেই

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি জয়নাল আবেদীন (৭৭) বার্ধক্যজনিত কারনে শুক্রবার (১৯ জুন) দুপুর ১২ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মরহুমের জানাজার নামাজ শুক্রবার  দিবাগত রাত ৯ টায় বাঙালীপুর ইউনিয়নের খিয়ারপাড়া ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির উঠানে অনুষ্ঠিত হয় এবং তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । জয়নাল আবেদীন দীর্ঘদিন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত এবং বিগত আওয়ামী লীগ আমলে একাধিকবার হামলা, মামলা, জেল জুলুমের শিকার হয়েছেন।

 চব্বিশের গণ অভ্যুত্থানেও তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সৈয়দপুরে ইউনিয়ন জামায়াতের সভাপতি জয়নাল আবেদীন আর নেই

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি জয়নাল আবেদীন (৭৭) বার্ধক্যজনিত কারনে শুক্রবার (১৯ জুন) দুপুর ১২ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মরহুমের জানাজার নামাজ শুক্রবার  দিবাগত রাত ৯ টায় বাঙালীপুর ইউনিয়নের খিয়ারপাড়া ৯ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির উঠানে অনুষ্ঠিত হয় এবং তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় । জয়নাল আবেদীন দীর্ঘদিন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে সম্পৃক্ত এবং বিগত আওয়ামী লীগ আমলে একাধিকবার হামলা, মামলা, জেল জুলুমের শিকার হয়েছেন।

 চব্বিশের গণ অভ্যুত্থানেও তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করছেন এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত