ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

ট্রাফিক পুলিশের তল্লাশিতে ২ কেজি গাঁজাসহ যুবক আটক

গাজা।

ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাফিক পুলিশের তল্লাশির সময় প্রায় ২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী পালিয়ে যান। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মধুখালী রেলগেট বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত যানবাহন তল্লাশিকালে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি হলেন ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের লালন খানের ছেলে রানা খান (২৬)।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক ও সার্জেন্ট কল্লোল কুমার ভট্টাচার্যের নেতৃত্বে যানবাহনের কাগজপত্র যাচাই করা হচ্ছিল। এ সময় তিন আরোহী বহনকারী একটি মোটরসাইকেল থামানো হলে সঙ্গে থাকা দুই ব্যক্তি হঠাৎ দৌড়ে পালিয়ে যান। এতে সন্দেহ হলে মোটরসাইকেল চালক রানা খানের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে আনুমানিক ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত গাঁজাসহ রানাকে মধুখালী থানায় হস্তান্তর করা হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

ট্রাফিক পুলিশের তল্লাশিতে ২ কেজি গাঁজাসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাফিক পুলিশের তল্লাশির সময় প্রায় ২ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী পালিয়ে যান। বৃহস্পতিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে মধুখালী রেলগেট বাসস্ট্যান্ড এলাকায় নিয়মিত যানবাহন তল্লাশিকালে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি হলেন ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুর গ্রামের লালন খানের ছেলে রানা খান (২৬)।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে সার্জেন্ট প্রশান্ত কুমার মৌলিক ও সার্জেন্ট কল্লোল কুমার ভট্টাচার্যের নেতৃত্বে যানবাহনের কাগজপত্র যাচাই করা হচ্ছিল। এ সময় তিন আরোহী বহনকারী একটি মোটরসাইকেল থামানো হলে সঙ্গে থাকা দুই ব্যক্তি হঠাৎ দৌড়ে পালিয়ে যান। এতে সন্দেহ হলে মোটরসাইকেল চালক রানা খানের দেহ তল্লাশি করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে আনুমানিক ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত গাঁজাসহ রানাকে মধুখালী থানায় হস্তান্তর করা হয়।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত