চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাতাজুরী যতরমুখ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলো হলো ফারুকের মুদির দোকান, নুরুল আলমের চায়ের দোকান, রূপক শীলের সেলুন এবং মফিজের কাঁচামালের গুদাম। স্থানীয়দের সহযোগিতা ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় ১২ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনের সূত্রপাতের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছেন চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. কামরুল হাসান।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন