ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

সিংগাইরে ফুটপাত দখলবিরোধী অভিযান, ৭ দোকানিকে জরিমানা

মানিকগঞ্জের সিংগাইর পৌরবাজার এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ফুটপাতে ফলের দোকান ও সড়কে স্যানিটারি মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ৭ দোকানিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সিংগাইর থানা পুলিশ সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এক শ্রেণির ব্যবসায়ী ফুটপাত ও রাস্তার অংশ দখল করে ফল ও স্যানিটারি পণ্যের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নাজিমউদ্দীন, আক্কাছ মোল্লা, শান্ত, আব্দুল্লাহ, মামুন, নুরুল ইসলাম ও আলম হোসেন নামে ৭ ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং ফুটপাত থেকে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার জানান, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী ৭টি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সিংগাইরে ফুটপাত দখলবিরোধী অভিযান, ৭ দোকানিকে জরিমানা

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

মানিকগঞ্জের সিংগাইর পৌরবাজার এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ফুটপাতে ফলের দোকান ও সড়কে স্যানিটারি মালামাল রেখে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় ৭ দোকানিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সিংগাইর থানা পুলিশ সহযোগিতা করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এক শ্রেণির ব্যবসায়ী ফুটপাত ও রাস্তার অংশ দখল করে ফল ও স্যানিটারি পণ্যের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এতে পথচারীদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল। বিষয়টি প্রশাসনের নজরে এলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে নাজিমউদ্দীন, আক্কাছ মোল্লা, শান্ত, আব্দুল্লাহ, মামুন, নুরুল ইসলাম ও আলম হোসেন নামে ৭ ব্যবসায়ীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং ফুটপাত থেকে মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার জানান, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ অনুযায়ী ৭টি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত