ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

রাঙামাটিতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

রাঙামাটিতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৫ জুন ২০২৬ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

শিশুশ্রমকে লাল কার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে বক্তারা শিশুশ্রম বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক রাঙামাটির সভাপতি প্রফেসর বাঞ্চিতা চাকমা, টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, সনাক সদস্য নিরূপা দেওয়ান ও সীমা দেওয়ান।

এছাড়া ইয়েস দলনেতা মো. মোস্তফা, রেডক্রিসেন্ট রাঙামাটি ইউনিটের উপ-যুব প্রধান ফাহিম উদ্দিন, প্রথম আলো বন্ধুসভার সভাপতি আপন চাকমাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ইয়েস ও এসিজি সদস্যবৃন্দ এবং স্থানীয় সামাজিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবসের ধারণাপত্র পাঠ করেন ইয়েস সদস্য নেহেরু ত্রিপুরা ও মোবারক হোসেন।

বক্তব্যে সাবেক সনাক সভাপতি নিরূপা দেওয়ান বলেন, শিশুশ্রম বন্ধে বিভিন্ন অফিস ও কারখানায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা প্রয়োজন। কাউকে পিছনে না রেখে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। শিশুশ্রম বন্ধে বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগ করতে হবে।

সনাক সভাপতি বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে আর্থিক অসচ্ছলতা, পারিবারিক দারিদ্র্যসহ বিভিন্ন কারণে অনেক শিশু ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়ে পড়ছে। শিশুদের কখনোই শিশুশ্রমে যুক্ত না করে তাদের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন,বর্তমানে কিছু জায়গায় শিশুদের মাদক বহনের মতো অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছে। স্বার্থান্বেষী মহল শিশুদের এসব কাজে যুক্ত করছে। শিশুশ্রম ঝুঁকিপূর্ণ হোক বা অন্য যেকোনো ধরনের হোক কোনো শিশুই যেন এতে জড়িয়ে না পড়ে,সেই বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

রাঙামাটিতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত