পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সৈয়দপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী সংরক্ষিত আসন-৩০৭ এর মাননীয় সংসদ সদস্য বিলকিস ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিক, প্রচার সম্পাদক আবু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা বিএনপির অন্যতম সদস্য শওকত হায়াত শাহ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাফিজ, যুবদলের আহ্বায়ক তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, জিয়া মঞ্চের আহ্বায়ক মোহাম্মদ আলী, মহিলা দলের সাধারণ সম্পাদক রুপা এবং পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ থেকে নির্বাচিত অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বিলকিস ইসলাম বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের প্রধান দায়িত্ব। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঈদের আনন্দ যাতে সকল মানুষের ঘরে পৌঁছে যায়, সে লক্ষ্যেই এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, “সরকারের মানবিক সহায়তা কর্মসূচি সঠিকভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে প্রশাসন সর্বদা আন্তরিক। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।”
এ সময় বক্তব্য রাখতে গিয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন বলেন, “এই মাটির রাজনীতিতে কোনো মৌসুমী পাখির স্থান নেই। যারা দুঃসময়ে মানুষের পাশে থাকে না, তারা জনগণের প্রতিনিধি হতে পারে না। জনাব তারেক রহমান জনগণের আশা-আকাঙ্ক্ষা উপলব্ধি করেছেন বলেই তিনি বিলকিস ইসলামকে দায়িত্ব দিয়েছেন। তিনি আজ মানুষের কল্যাণে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন।”
তিনি আরও বলেন, “জনগণের জন্য বরাদ্দকৃত প্রতিটি টাকার হিসাব থাকতে হবে। জনগণের কল্যাণ ও উন্নয়নের জন্য দেওয়া অর্থ কোনোভাবেই দলীয় স্বার্থে ব্যবহার করা যাবে না। জনগণের সম্পদ জনগণের কল্যাণেই ব্যয় করতে হবে। উন্নয়নের সুফল দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।”
বক্তারা সরকারের এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি কল্যাণরাষ্ট্রের অন্যতম দায়িত্ব। সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবানদেরও মানবিক কাজে এগিয়ে আসা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন