গাজীপুরের কালীগঞ্জে শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে “স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী” অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১২ জুন) কালীগঞ্জ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে উপজেলা পর্যায়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। এ কর্মসূচি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন (EESS)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য এ. কে. এম ফজলুল হক মিলন। সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম কায়ছুল ইসলাম।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী স্টার্টআপ ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং প্রযুক্তিনির্ভর সমাধান উপস্থাপন করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, স্মার্ট কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তি বিষয়ক নানা প্রকল্প প্রদর্শন করেন। অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণামূলক কাজের প্রশংসা করেন।
প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা ও প্রযুক্তিগত উদ্ভাবনের দিকেও গুরুত্ব দিতে হবে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং ভবিষ্যতে দক্ষ উদ্যোক্তা ও উদ্ভাবক গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে।
দিনব্যাপী এ প্রদর্শনীতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে নির্বাচিত সেরা প্রকল্পগুলো পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতার জন্য মনোনীত করা হয়।
পরে পুরস্কার বিতরণের পর এক নৃত্যের আয়োজন করা হয়।
ক্যাপশণ : অনুষ্ঠানে বক্তব্য রাখছে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন