ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

শিক্ষাঙ্গন

আবারও গুণী শিক্ষক সৈয়দপুরের ফাতেমা

আবারও গুণী শিক্ষক সৈয়দপুরের ফাতেমা
রংপুর বিভাগীয় গুণী শিক্ষক ফাতেমা পারভীন

জাতীয় মেধাতালিকায় ১৩তম স্থান অর্জন, জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক এবং একাধিকবার গুণী ও শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে স্বীকৃতি—সাফল্যের ধারাবাহিকতায় আবারও রংপুর বিভাগীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সৈয়দপুরের ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা পারভীন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আজিজুর রহমান স্বাক্ষরিত এক স্মারকে এ ঘোষণা দেওয়া হয়। ২২ সেপ্টেম্বর রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভিন্ন ক্যাটাগরির প্রার্থীদের মূল্যায়নের মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এ পুরস্কারের জন্য তাঁকে নির্বাচিত করা হয়।

১৯৯১ সালে সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি এবং ১৯৯৩ সালে সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে স্টার মার্কসহ এইচএসসি পাস করেন ফাতেমা। পরে সৈয়দপুর কলেজে ভর্তি হয়ে ১৯৯৬ সালে গাজীপুর শিক্ষা বোর্ডের অধীনে বিএসসি পরীক্ষায় জাতীয় মেধাতালিকায় ১৩তম স্থান অর্জন করেন।

২০০৩ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু হয় তাঁর। প্রধান শিক্ষক হিসেবে প্রথম কর্মস্থল ছিল সৈয়দপুর উপজেলার উত্তর সোনাখুলী নেছারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ২০০৭ সালে সৈয়দপুর শহরের ফ্রি আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে বদলি হয়ে আসেন। এরপর থেকে একই বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন তিনি।

শিক্ষকতা জীবনে তাঁর অর্জনের তালিকাও দীর্ঘ। ২০১৫ সালে নীলফামারী জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক এবং ২০১৮ সালে সৈয়দপুর উপজেলা পর্যায়ে একই পদক অর্জন করেন। এর আগে দুইবার গুণী শিক্ষক ও তিনবার শ্রেষ্ঠ শিক্ষকের পদকও পেয়েছেন তিনি।

শিক্ষাজীবনে সৈয়দপুর কলেজের সহকারী অধ্যাপক মতিউর রহমান, মনসুর রহমান, খলিলুর রহমান ও আশরাফুল হকের পাঠদান তাঁর শিক্ষকতা ভাবনায় প্রভাব ফেলে।

 শিক্ষার্থীদের নিয়মিত খোঁজ নেওয়া, কঠিন বিষয় সহজভাবে বোঝানো, শৃঙ্খলা ও মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়ার শিক্ষাদর্শ তিনি নিজের শিক্ষকতা জীবনে প্রয়োগ করে আসছেন।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

আবারও গুণী শিক্ষক সৈয়দপুরের ফাতেমা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত