ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

নতুন কুঁড়ি স্পোর্টসের কমিটি নিয়ে বিতর্ক, অনিয়মের অভিযোগে সরব ইভেন্ট ম্যানেজার

সৈয়দপুরে অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আয়োজক কমিটির কার্যক্রম, বাজেট ব্যবস্থাপনা এবং কমিটি গঠনে স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছেন নতুন কুঁড়ি মার্শাল আর্ট ইভেন্টের ম্যানেজার এহতেশামুল হক সানি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আয়োজনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। স্ট্যাটাসে তিনি দাবি করেন, নতুন কুঁড়ির কমিটিতে এমন দুজন ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য হিসেবে উল্লেখ করেছেন। এ কারণে অনেক যোগ্য ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়ানুরাগী কমিটিতে স্থান পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।

এহতেশামুল হক সানি তার স্ট্যাটাসে লেখেন, খেলাধুলার মতো একটি অরাজনৈতিক ও সম্ভাবনাময় প্ল্যাটফর্মে স্বচ্ছতা, জবাবদিহি এবং যোগ্যতার ভিত্তিতে দায়িত্ব বণ্টন হওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে সীমিত কয়েকজনকে কেন্দ্র করে কমিটি গঠন করা হয়েছে, যা ক্রীড়াঙ্গনে অসন্তোষের জন্ম দিয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, ইভেন্ট শুরুর আগে কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। পরে দেখা যায়, যারা দল পরিচালনার দায়িত্বে ছিলেন, তারাই কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করছেন। এতে স্বার্থের সংঘাত এবং একক প্রভাব বিস্তারের প্রশ্ন উঠেছে বলে তিনি মন্তব্য করেন।

স্ট্যাটাসে বাজেট ব্যবস্থাপনাও প্রশ্নবিদ্ধ করা হয়। খেলোয়াড়দের জন্য বরাদ্দ অর্থ, ক্রীড়া সামগ্রী ক্রয় এবং অন্যান্য খাতে ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশের দাবি জানান তিনি। তার ভাষ্য অনুযায়ী, খেলোয়াড়দের জন্য নির্ধারিত কিছু সুবিধা ও অর্থ যথাযথভাবে তাদের কাছে পৌঁছানো হয়নি।

এহতেশামুল হক সানির এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেক ক্রীড়াবিদ ও সংগঠক তার উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে স্বচ্ছ তদন্ত ও ব্যাখ্যা দাবি করেছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা নতুন কুঁড়ি স্পোর্টসের সংশ্লিষ্ট আয়োজকদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানার চেষ্টা অব্যাহত রয়েছে।

ক্রীড়াঙ্গনের সচেতন মহল মনে করছে, অভিযোগগুলো যদি সত্য হয়, তবে তা শুধু একটি আয়োজনের নয়; বরং তরুণ প্রজন্মের স্বপ্ন ও ক্রীড়াচর্চার পরিবেশের জন্যও উদ্বেগের বিষয়। তাই দ্রুত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত তথ্য জনসম্মুখে প্রকাশের দাবি জানিয়েছেন তারা। এ নিয়ে সৈয়দপুর উপজেলা নতুন কুড়ি কমিটির সদস্য সচিব  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মতিউর রহমান বলেন, মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। আর কে আওয়ামী লীগ করে আমি জানিনা। আগামী ১৩ জুন খেলোয়াড়দের সংবর্ধনায় কোন কোচ ও ম্যানেজারকে না জানানোর বিষয়ে তিনি বলেন, এটা ছোট্ট প্রগ্রাম। তাই সেভাবে কাউকে বলা হয়নি।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

নতুন কুঁড়ি স্পোর্টসের কমিটি নিয়ে বিতর্ক, অনিয়মের অভিযোগে সরব ইভেন্ট ম্যানেজার

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত