সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জহির হোসেনের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ নতুন বাজারে কুমকুম ফ্যাশনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে আহত জহির হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ব্যবসায়ী আফজাল হোসেন।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ৪ জুন সকালে জহির হোসেন নিজ বাড়ি থেকে বের হয়ে গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে একদল ব্যক্তি তার ওপর দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সংবাদ সম্মেলনে জহির হোসেন দাবি করেন, হামলার পর থেকে তিনি শারীরিক জটিলতায় ভুগছেন এবং মাথায় আঘাতের কারণে চোখেও ঝাপসা দেখছেন।
এ ঘটনায় তিনি ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ সুপার ও সিলেট রেঞ্জের ডিআইজির কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান। তিনি প্রতিপক্ষের হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন।
সংবাদ সম্মেলনে গোবিন্দগঞ্জ নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রতন সাহা, ব্যবসায়ী শামসুদ্দিন, ভৈরব দাস, দিলোয়ার হোসেন, আব্দুর রহমান, টিটন দাস, বাপ্পন দাস, বিজয় দাসসহ বাজারের বিপুলসংখ্যক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ব্যবসায়ীরা বলেন, বাজার এলাকার নিরাপত্তা ও ব্যবসায়ীদের স্বাভাবিক কর্মকাণ্ড নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন