ঢাকা   মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
BD State News

সারাদেশ

নওগাঁর বদলগাছীতে ৪ মাদকসেবীর কারাদণ্ড

নওগাঁর বদলগাছীতে ৪ মাদকসেবীর কারাদণ্ড

নওগাঁর বদলগাছি উপজেলায় মাদক সেবনের দায়ে চার ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার সেনপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সেনপাড়া গ্রামের পলাশ চন্দ্র (৫৬), সিফাত হোসেন (২২), রফিকুল ইসলাম এবং সুজন হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছি থানা পুলিশের একটি দল সেনপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্তদের আদালতের আদেশ অনুযায়ী কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

BD State News

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬


নওগাঁর বদলগাছীতে ৪ মাদকসেবীর কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

নওগাঁর বদলগাছি উপজেলায় মাদক সেবনের দায়ে চার ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে উপজেলার সেনপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সেনপাড়া গ্রামের পলাশ চন্দ্র (৫৬), সিফাত হোসেন (২২), রফিকুল ইসলাম এবং সুজন হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছি থানা পুলিশের একটি দল সেনপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সেবনরত অবস্থায় চারজনকে আটক করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

পুলিশ জানায়, দণ্ডপ্রাপ্তদের আদালতের আদেশ অনুযায়ী কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।


BD State News

সম্পাদক: আবদুর রাকিব

কপিরাইট © ২০২৬ BD State News । সর্বস্বত্ব সংরক্ষিত